ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, একযোগে ১৬ নেতার পদত্যাগ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঘুষের টাকা গুনতে গুনতে ভূমি কর্মকর্তা বললেন, এক মাসে কাজ কমপ্লিট করে দেওয়া হবে ‘আওয়ামী লীগ তো ভারতে জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন’—গাংনীতে এনসিপির পথসভায় বক্তারা ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও আগে ভোট চুরি হতো এবার বিএনপি ফল চুরি করেছে: হাসনাত আব্দুল্লাহ রক্ত লেখা ইতিহাস কখনো মুছে যায় না: নাহিদ ইসলাম ভারতের দিকে তাক করা চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য তিন শিক্ষার্থীকে পে’টা’লে’ন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা

অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি ব্যস্ত সময় পার করছে দেশের ‘এ’ দলও। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ আগস্ট অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল।

এই সফরে কোচিং স্টাফে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ, আর সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস।

২০ আগস্ট শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মাহমুদউল্লাহ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে পুরো সফরে দলের সঙ্গে থাকবেন। অন্যদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় ইমরুল কায়েস সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন।

অস্ট্রেলিয়া সফর শেষ করেই আরেকটি গুরুত্বপূর্ণ মিশনে নামবে বাংলাদেশ ‘এ’ দল। চলতি মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে দলটি। সেই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক বিভিন্ন রাজ্য দলের পাশাপাশি নিয়মিত অংশ নেয় বিদেশি দলও। এবারও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান শাহীনসসহ বেশ কয়েকটি শক্তিশালী দল।

সাবেক দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও ইমরুলের কোচিং অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল

আপডেট সময় ০৪:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬