ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম আরাগচি ও গালিবাফকে হ*ত্যার শঙ্কা, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল

আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে টুর্নামেন্টের শিরোপা-দাবিদার দলগুলো নিয়ে নিজের মূল্যায়ন দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ও পরিপক্ব ফুটবল খেলছে ফ্রান্স।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, শুধু ফ্রান্স নয়, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া এবং মেক্সিকোও শিরোপার শক্তিশালী দাবিদার। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফ্রান্সকে তিনি অন্যদের চেয়ে এগিয়ে রাখছেন।

নকআউট পর্বের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও কথা বলেন আর্জেন্টাইন কোচ। তার মতে, এ পর্যায়ে প্রায় প্রতিটি ম্যাচই সমান কঠিন এবং এখান থেকে ভুলের কোনো সুযোগ নেই।

এদিকে প্রথমবার বিশ্বকাপে খেলেই শেষ ষোলোয় জায়গা করে নেওয়া কেপ ভার্দেকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না স্কালোনি। তিনি বলেন, আফ্রিকার দলটি এখনো টুর্নামেন্টে অপরাজিত এবং তারা রক্ষণে যেমন সংগঠিত, তেমনি দ্রুত পাল্টা আক্রমণেও বেশ কার্যকর।

স্কালোনির ভাষায়, কেপ ভার্দে ভাগ্যের জোরে নয়, নিজেদের সামর্থ্যেই নকআউট পর্বে এসেছে। তাই তাদের বিপক্ষে আর্জেন্টিনাকে সর্বোচ্চ মনোযোগ নিয়েই খেলতে হবে।

মিয়ামিতে ম্যাচে বিপুলসংখ্যক আর্জেন্টাইন সমর্থকের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছেন স্কালোনি। তিনি বলেন, সমর্থকদের উপস্থিতি দলের ওপর চাপ নয়, বরং বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তবে ম্যাচের সময়সূচি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তার মতে, তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় বিকেলে ম্যাচ আয়োজন করলে খেলার মানে প্রভাব পড়ে। সম্ভব হলে ম্যাচটি রাতে আয়োজন করা আরও ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতিহাস গড়া নবাগত কেপ ভার্দের মধ্যকার বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় ভোরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি

আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬