ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সপ্তাহজুড়ে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার ঘোষণা মেসিদের থামিয়ে কি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখাবে কেপ ভার্দে? মেসিদের জন্য ‘সুরক্ষা কবচ’ নিয়ে মাঠে আর্জেন্টাইন সমর্থকেরা রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী ভিসা আবেদনকারীদের ধন্যবাদ জানাল ভারতীয় হাইকমিশন জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী খামেনির হত্যার প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার সুযোগ পেলেই ধাপে ধাপে কমবে জ্বালানির দাম আরাগচি ও গালিবাফকে হ*ত্যার শঙ্কা, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন জয়ে নকআউটে ওঠা লিওনেল মেসির দল এবার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের। তবে এই ম্যাচে স্পষ্টভাবেই এগিয়ে রাখছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল দুর্দান্ত। তিন ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের জালে সাতবার বল জড়িয়েছে তারা। এর মধ্যে ছয়টি গোলই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে।

অন্যদিকে, এবারের বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। নিজেদের অভিষেক আসরেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। এখন পর্যন্ত কোনো ম্যাচে জিততে না পারলেও হারেওনি তারা।

তবে নকআউট পর্বে আর ড্রয়ের সুযোগ নেই। জিতলেই কোয়ার্টার ফাইনাল, হারলেই বিশ্বকাপ অভিযান শেষ। এমন সমীকরণ নিয়েই মেসিদের বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে।

অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, ম্যাচটিতে জয়ের সম্ভাবনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। পরিসংখ্যান অনুযায়ী, আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৮৯ দশমিক ৮২ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ

তবে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। তাই পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও, মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে কে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সপ্তাহজুড়ে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার ঘোষণা

শেষ ষোলোতে আর্জেন্টিনা-কেপ ভার্দে, জিতবে কারা – জানাল সুপারকম্পিউটার

আপডেট সময় ০৫:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬