ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্মরণসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচিরও শেষ দিনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

এর আগে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র—টিএসসি মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত এ কর্মসূচি চলবে ৩ আগস্ট পর্যন্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির কফিনের পাশের ছোট কফিনে কে?

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬