ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা বেরোবিতে জুলাই প্রদর্শনী ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ‘এক দফার ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়’ ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেফতার চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরুদ্দীনের প্রতিবাদ, ‘ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ সাধারণদের মতোই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্স পেলেন জাইমা রহমান, বিশেষ সুবিধা নয় বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয়: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে ভাসতে থাকা ফুটবলই কেড়ে নিলো শিশু সিয়ামের প্রাণ একযোগে তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩০ শিক্ষার্থী বহিষ্কার

১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগস্টনভেম্বর এবং মার্চএপ্রিলএই ছয় মাস চাল বিতরণ করা হবে।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বা ফোর্টিফায়েড রাইস বিতরণ করা হচ্ছে। আর ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রদোকান ও ট্রাকের মাধ্যমেওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণও অব্যাহত রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ২ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে।

খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাস এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

আপডেট সময় ১১:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬