আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, “সুন্নিদের দুর্বল ভাবলে ভুল হবে। আমরা অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে জানি।” তিনি বলেন, ৫৩ বছরের মধ্যে বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান উঠেছে।
রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘কক্সবাজার সুন্নি কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে তাহেরি আরও বলেন, “ভালো হয়ে যাও মাসুদ!”—এই বাক্য শুধু মজার নয়, সামাজিক পরিবর্তনের আহ্বানও বটে।
কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা বক্তব্যের কারণে তিনি প্রায়ই আলোচনায় থাকেন।

