ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

হাসিনা আমাকে হত্যার জন্য গুম করেছিল: নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করেছিলো। আল্লাহর হুকুমে আমি বেঁচে ফিরেছি, আপনাদের দোয়ার বরকতেই সেটা সম্ভব হয়েছে। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে।”

বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ শেষে টৈটংয়ের পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা।

টৈটংয়ের পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেন এবং ধানের শীষে ভোট চান।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া–পেকুয়ায় গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালাবেন।

বুধবার সকালে মা–বাবার কবর জিয়ারতের পর তিনি পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ পরিচালনা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

হাসিনা আমাকে হত্যার জন্য গুম করেছিল: নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৬:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫