ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

এনসিপির আরও ৫ সদস্যের পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির পাঁচ সদস্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। নবগঠিত জেলা কমিটি ‘অবিলম্বে বিলুপ্ত’ ঘোষণার দাবি জানিয়ে বুধবার (৩ ডিসেম্বর) তাদের পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানো হয়।

পদত্যাগকারী সদস্যরা হলেন—আজিজুল ইসলাম, মো. আসাদ, মিলন চন্দ্র ঘোষ, মোহাম্মদ আরিফুল ইসলাম ও মো. নঈম ফকির। সম্প্রতি ঘোষিত রাজশাহী জেলা কমিটিতে তারা সদস্য পদ পেয়েছিলেন।

পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন, গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম যে কমিটি ঘোষণা করেন, তাতে ‘জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা না থাকা ব্যক্তিদের’ গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে ‘স্বৈরাচারের সহযোগী’ হিসেবে পরিচিত সাইফুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে বলে দাবি করেন তারা।

তাদের বক্তব্য, “জুলাই আন্দোলনের কর্মী হিসেবে আমরা রাজপথে লড়াই করেছি। অথচ আন্দোলনবিরোধী ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে, যা রাজশাহীর মাটিতে মেনে নেওয়া হবে না।” তারা বলেন, কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত তারা পাঁচজন দায়িত্ব পালন করবেন না।

এ বিষয়ে পদত্যাগকারী সদস্য আজিজুল ইসলাম বলেন, “আমাদের লড়াই ছিল আওয়ামী লীগ অপসারণের জন্য। অথচ আওয়ামী লীগের দোসরকে নেতৃস্থানীয় পদ দেওয়া হয়েছে। তাই আমরা এই কমিটি বাতিল চাই।”

অন্যদিকে, জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, “এসব ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিটিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা

এনসিপির আরও ৫ সদস্যের পদত্যাগ

আপডেট সময় ০৯:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫