ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

মাওলানা ইউসুফের দাঁড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাইকগাছা-ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে এই আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। এর আগে এখানে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।

বিষয়টি নিশ্চিত করে কৃষ্ণ নন্দী জানান,
“আমাকে কেন্দ্রে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। এলাকায় ফিরে প্রচারণা শুরু করব।”

আগের প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনিই আমার পক্ষে প্রচারণা শুরু করেছেন। আমাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই।”

জামায়াতের পূর্বঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ যুগান্তরকে বলেন,
“দলের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনে প্রার্থী কৃষ্ণ নন্দী। আমাকে তার প্রধান এজেন্ট করা হয়েছে। আমি তার পক্ষে প্রচারণা শুরু করেছি।”

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের প্রার্থী ঘোষণা করে জামায়াত। এর মধ্যে পাঁচটি অপরিবর্তিত থাকলেও খুলনা-১ আসনে প্রার্থী বদলে হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দেওয়া হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

মাওলানা ইউসুফের দাঁড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে

আপডেট সময় ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫