ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

হবিগঞ্জ-৪-এ জামায়াত প্রার্থীর মতবিনিময়: ‘নেতা হতে আসিনি, জনগণের খাদেম হতে এসেছি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াত প্রার্থী ও মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেছেন, তিনি নেতা হতে আসেননি, বরং জনগণের খাদেম হিসেবে কাজ করতে চান। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে শহরের মধ্যবাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলিউল্লাহ নোমান বলেন, জনগণ যদি দাঁড়িপাল্লাকে বিজয়ী করেন, তাহলে আধুনিক মাধবপুর–চুনারুঘাট গঠনে সব ধরনের উদ্যোগ তিনি জনগণকে সাথে নিয়ে বাস্তবায়ন করবেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করার মতো পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের সেবায় প্রয়োজনে প্রাণ দিতেও তিনি পিছপা হবেন না।

তিনি জানান, কেন্দ্রীয় পরিষদের অনুরোধে তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ আসনে কাজ করা জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান তাকে সুযোগ করে দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার। মাত্র দুই দিন আগে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়।

অলিউল্লাহ নোমান বলেন, ৫৪ বছরের বাংলাদেশে বারবার সরকার বদলালেও লুটপাট ও সন্ত্রাস বন্ধ হয়নি। গত ১৫ বছরের শাসন ব্যবস্থাকে তিনি ‘ফ্যাসিবাদী ও ভারতীয় আধিপত্যবাদী অনুকূলে’ দাবি করেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ত্যাগের মাধ্যমেই দেশের পরিবর্তনের সূচনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নীতি–আদর্শকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিছ আলী। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

হবিগঞ্জ-৪-এ জামায়াত প্রার্থীর মতবিনিময়: ‘নেতা হতে আসিনি, জনগণের খাদেম হতে এসেছি

আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫