ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা-আপনারা যেন মিলেঝিলে চলতে পারি: আ.লীগের উদ্দেশে বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যে ভাইরাল হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আপনাদের মার্কাটা নাই, কিন্তু ভোট তো দিতেই হবে। আল্লাহ যদি তাওফিক দেন, রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি—জামায়াত নয়। তাই ভোট নষ্ট করার কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে শত্রুতা করে লাভ কী? আমরা যেন ভবিষ্যতে মিলেমিশে চলতে পারি।”

ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ আরও বলেন,
“যারা আওয়ামী লীগ করেন বা সমর্থন করেন, তাদের অনুরোধ করি—এই কথাগুলো সবাইকে বলবেন।”

বৈঠকে উপস্থিত ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেনকে উদ্দেশ করে তিনি বলেন,
“এই গ্রামের কোনটি আওয়ামী লীগ ভোটার—আপনি ভালো জানেন। তাই তাদের কাছে গিয়ে অনুরোধ করবেন যেন ভুল পথে না যায়।”

বক্তব্যের শেষ দিকে তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের প্রতিপক্ষ জামায়াত।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা-আপনারা যেন মিলেঝিলে চলতে পারি: আ.লীগের উদ্দেশে বিএনপি নেতা

আপডেট সময় ১০:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫