ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও পারবে না; আমরা কেবল অসিলা।”

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই, তবুও দেবীদ্বার ছেড়ে যাব না। হেরে গেলেও দেবীদ্বারের মানুষের সঙ্গেই থাকব। এই দেবীদ্বারই আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন।”
তিনি জানান, তিনি ভোট চাইতে আসেননি, বরং মানুষের সঙ্গে পরিচিত হতে ও দোয়া চাইতে এসেছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিরাই নেতৃত্বের জন্ম দিয়েছেন। অথচ সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ আজও এসব পরিশ্রমী মানুষকে তুচ্ছ করে ‘কামলা’ বলে অপমান করেন। তিনি বলেন, “আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষের সন্তান হিসেবেই নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত

আপডেট সময় ১০:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫