ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

ধর্মের দোহাই দিয়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম মানে না: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে ধর্মের লেবাস পড়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম চাই না। সুবিধাভোগী একটি রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে নারী সমাজসহ সাধারণ মানুষের মাঝে ধর্মের নামে এসব বিভ্রান্তি তৈরি করে ভোট চাওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, মার্কায় ভোট দিলে যদি জন্নাত পাওয়া যায় তাহলে পড়াশুনা ও ধর্ম মানা কী দরকার। তিনি আরও বলেন, দেশের ৯২ ভাগ মুসলমান ইসলাম ধর্ম মানে ও বিশ্বাস করে।

কক্সবাজারের চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নে শনিবার (৩ জানুয়ারি) রাতে আলেম ওলামাদের মতবিনিময় সভায় এ কথা বলেন। আলেম উলামাদের উদ্দেশ্য সালাহউদ্দিন আহমদ বলেন, ইমাম ও মুয়াজ্জিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোন ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না। এই প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয় ভাবে সম্মানিত করতে ঘোষণা দিয়েছে তাদেরকে একটা ভাতা দেয়া হবে, সেই ভাতার পরিমাণ যাই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য ভাতা আসবে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও এইরকম ভাতা দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা আলেম উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, কোন পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। উলামাদের মতবিনিময় সভায় মুফতি এনামুল হকের সভাপতিত্বে আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ধর্মের দোহাই দিয়ে যারা বেহেশতের স্বপ্ন দেখায় তারা প্রকৃত ইসলাম মানে না: সালাহউদ্দিন

আপডেট সময় ১১:২২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬