ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

বাতিলের দুই দিন পর পেশায় শিক্ষক জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণার দুই দিন পর আবার তা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

জানা গেছে, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় গাইবান্ধা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনের জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই করা হয়।

মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় মো. মাজেদুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়, আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

বাতিলের দুই দিন পর পেশায় শিক্ষক জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় ০২:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬