ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

এবার বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, সংসদ অধিবেশন কোনোভাবেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হতে পারে না! জনগণ তো সেটিই চেয়েছিল। কিন্তু ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে রাষ্ট্রপতির পুনর্জীবন দেওয়া হয়েছে বা বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ কি সেটি চেয়েছিল? তিনি বলেন, ‘আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাস্তবতা মেনে নিয়ে গঠনমূলক পরামর্শ দিলেই বরং বেটার এবং ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা উচিত।জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকার ও দুঃখ প্রকাশের আহবানও জানান তিনি।

আজ বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ৮ আগস্ট সংবিধান মেনে শপথ করে সংবিধানেরও বৈধতা দিয়ে দিয়েছেন। আপনাদের এই ভুলের খেসারত দিতে হচ্ছে বিএনপিকে।

তিনি বলেন, ‘সেই নিজেদের দোষ ঢাকার জন্য জনগণের সামনে ধোয়া তুলিস পাতা সেজে বসে আছেন। আর সব দোষ দিচ্ছেন বিএনপিকে..! আপনারা বাসর রাতে বিড়াল মারতে পারেননি, সেই ব্যর্থতা ঢাকতে এখন কতশত চটকদার বক্তব্য!’ রাশেদ খাঁন বলেন, সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার জন্য আপনাদের যুক্তি হলো, আপনারা শপথ না নিলে আর্মি ক্ষমতা দখল করে নিতো! আর্মির জুজুর ভয় দেখিয়ে তো আপনারা রাষ্ট্রে ক্যু করে ১৮ মাস সংস্কার ও বিচারের জন্য সময় নিলেন। কিন্তু সংস্কারের নামে দেশে কি করেছেন, সেটা কি কারও অজানা!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

আপডেট সময় ০৩:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬