ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো

অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

এবার জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি। সোমবার (৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্যউপাত্ত যাচাইবাছাই করা হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।

এছাড়া, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে দুদক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

আপডেট সময় ০২:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬