ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাকাত নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ায় নারী আসনে সরকার দলীয় এমপি নিলোফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ। কাজেই শরীয়তের বিধিবিধান নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা চরম অপরাধ। এধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়। রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় অনন্য ভুমিকা রাখে। অপরদিকে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত। যা দেশে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এ ধরনের জঘন্য অপরাধের সাথে জাকাতের তুলনা ইসলামের বিরুদ্ধে জঘন্য ধৃষ্টতার শামিল। এ ধরণের মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এ জন্য অবশ্যই মহিলা এমপি মনিকে জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ থানা নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন

আপডেট সময় ১১:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬