ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা?: জামায়াত এমপি মাসুদকে রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

এবার বিএনপি নেতা রাশেদ খান জামায়াতে ইসলামীর বায়তুল মাল কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেন, ইসলাম ও ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকেব্রেইন ওয়াশকরে চাঁদা সংগ্রহ করা হলে তাধোঁকাবাজি বা চাঁদাবাজিরশামিল হতে পারে।

সোমবার (৪ মে) সকালে দেওয়া স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, ‘আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না!’ তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে ইসলামিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, তবে সেই অধিকার তাদের আছে। তবে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা আদায় করা শরিয়াসম্মত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘হয়তো এজন্যই এনসিপি নেতা এমপি হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামায়াতে ইসলামী কি ইসলামিক দল?’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিওর প্রসঙ্গ টানেন রাশেদ খান। তার ভাষ্য অনুযায়ী, ওই ভিডিওতে মাসুদকে বলতে শোনা যায়, ‘বায়তুল মালের মাসিক ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা খরচ করে ফেলো।

এ ধরনের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা লেখেন, ‘জামায়াতশিবির যদি দল চালানোর জন্য কুরআনহাদিসের রেফারেন্স ও এ ধরনের উদাহরণ ব্যবহার করে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, সেটা ইসলামের সাথে কপটতা ছাড়া আর কিছু না।তিনি আরও বলেন, ‘যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্যও বিব্রতকর।ফেসবুক পোস্টের শেষাংশে ইসলামের নামেকপটতাবন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান রাশেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা?: জামায়াত এমপি মাসুদকে রাশেদ

আপডেট সময় ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬