ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

স্মরণকালের সব চেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

এম আর সাইফুল, জামালপুরঃ

অঅন্তর্বর্তীকালীন সরকার স্মরণকালের সব চেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সব চেয়ে ভালো নির্বাচন করতে। যেখানে ভোটার ভোট দিতে যাবেন এবং ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকতে পারবেন এবং ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে।
শুক্রবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা কোন দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে। এ জন্য আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোন কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যাতে এখানে থাকেন এমন কাউকে নির্বাচিত করবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো।
তিনি আরও বলেন, দেশে জ্বালানির সংকট রয়েছে। জ্বালানি সংকট সমাধানে নতুন করে আরো ২০০টি নতুন কূপ খনন করা হবে। তাছাড়া এখানে যে পরিমান গ্যাস করা পাওয়া গেছে, তা আশানুরূপ নয়। এখানে দৈনিক গড়ে ৪-৫ মিলিয়ন গ্যাস সরবরাহ উত্তোলন সম্ভব। এই কুপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করা হবে। কূপটি খনন করলে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে টুডি, থ্রীডি সার্ভেয়ার করে এটার সম্ভবতা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। এখানে যে গ্যাস পাওয়া যাবে সেটা নষ্ট করবো না। এখানে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো। কূপের গ্যাস সরাসরি ব্যবহার করা যায় না। রিফাইন প্রসেস করতে হয়। যেহেতু এখানে বড় কোন বিনিয়োগ হবে না, যদি বড় কোন ডিপোজিট পাওয়া যায় তাহলে দেখা যাবে। এজন্য এখানে একটা মোবাইল প্রসেসিং প্ল্যান আনবো, সেটা থেকে গ্যাসটাকে প্রসেস করে এখানে স্থানীয় ভাবে শিল্প কারখানায় সরবরাহ করা হবে।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা প্রশাসক হাসিনা বেগম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হকসহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

স্মরণকালের সব চেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার

আপডেট সময় ০৭:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫