ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা?

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

স্বাস্থ্য খাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে শুধু বদলি নয়, সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানে বদলির সংস্কৃতিতে তিনি বিশ্বাস করেন না। সৎভাবে দায়িত্ব পালন করতে হবে এবং স্বাস্থ্যখাতে ঘুষ ও দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক সংস্কার করে সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবাও আধুনিক ও কার্যকর করা হবে।

মন্ত্রী আরও বলেন, চলতি বছর থেকেই স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একের পর এক নতুন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি এবারের বাজেটকে একটি আদর্শভিত্তিক বাজেট উল্লেখ করে বলেন, এর প্রতিটি পরিকল্পনা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা

দুর্নীতি করলে বদলি নয়, হবে কঠোর শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬