ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত মানুষ, যা বললো বিএসটিআই আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ ট্রাম্পের সাথে বৈঠক করতে হোয়াইট হাউসে নেতানিয়াহু স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে জামায়াত এমপির বাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ, কঠোর কর্মসূচির ঘোষণা

ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপে নিজের দুর্দান্ত ছন্দ ধরে রেখে নতুন এক ইতিহাস গড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর সেই ইতিহাসই নতুন করে জাগিয়ে তুলেছে ব্রাজিল সমর্থকদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। এর মধ্য দিয়ে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

এই অর্জনের মাধ্যমে ২৪ বছর পর ব্রাজিলের কোনো ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার নজির গড়লেন ভিনিসিয়ুস। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে এই কীর্তি দেখিয়েছিলেন রোনালদো নাজারিও ও রিভালদো। সেই আসরেই পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল ইতিহাসে ভিনিসিয়ুস জায়গা করে নিয়েছেন এক বিশেষ তালিকায়। তার আগে মাত্র চারজন ব্রাজিলিয়ান এই কীর্তি গড়েছিলেন—১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো।

সবচেয়ে মজার বিষয় হলো, এই চারটি ঘটনাতেই শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা উঠেছিল ব্রাজিলের হাতেই। তাই অনেক সমর্থকের মনেই এখন একটাই প্রশ্ন—ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে?

অবশ্য পরিসংখ্যান কখনোই শিরোপার নিশ্চয়তা দেয় না। তবে ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্ম, ব্রাজিলের আত্মবিশ্বাস এবং অতীতের সুখস্মৃতি মিলিয়ে সেলেসাওদের ‘হেক্সা’ স্বপ্নে নতুন করে রঙ লাগিয়েছে এই কীর্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত মানুষ, যা বললো বিএসটিআই

ইতিহাস বলছে এবারের চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

আপডেট সময় ০৫:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬