ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল: এরদোয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তুরস্ক।

শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এরদোয়ান।

তিনি বলেন, ‘আমরা জানি এই মধ্যস্থতা প্রক্রিয়া সহজ ছিল না। পুরো প্রক্রিয়াজুড়েই নানা ধরনের জটিলতা ও চ্যালেঞ্জ ছিল।’

এরদোয়ানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা কার্যকর হওয়ার আগেই সেটিকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েল।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত।’

একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা থেকে বিরত থাকা উচিত।

এরদোয়ানের ভাষায়, ‘সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের ওপরই ইসরায়েলের টিকে থাকা নির্ভর করছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি নষ্ট করার চেষ্টা করছে ইসরায়েল: এরদোয়ান

আপডেট সময় ০৯:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬