ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের

গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

এবার গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।এনডিএমএ জানিয়েছে, ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১,৯১৫ টন।

আজকের ত্রাণ কার্যক্রমসহ এ পর্যন্ত গাজা ও ফিলিস্তিনের উদ্দেশে পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ চালান পাঠানো হয়েছে। সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পাকিস্তান সর্বদা ফিলিস্তিনিদের পাশে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান

আপডেট সময় ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫