ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের

৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ১০৬১৫ বার পড়া হয়েছে

এবার সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি। চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাংকিং সেবা সেদিন পাওয়া যাবে না। তবে গ্রাহকরা এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন।

আর্থিক প্রতিষ্ঠান: সব ধরনের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেমন—লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোও সেদিন বন্ধ থাকবে।

শেয়ারবাজার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এ সেদিন কোনো শেয়ার কেনাবেচা বা লেনদেন হবে না।

অন্যান্য দপ্তর: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান

আপডেট সময় ০২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫