ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন: নাছির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৯০৬ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছেন। তিনি বলেন, ‘গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার কারাবরণ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের ওপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতা-কর্মীকে জেলে পাঠানো হয়েছে।’

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় নাছির উদ্দীন বলেন, ‘পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে শাসন করছেন।’

তিনি আরও বলেন, ‘নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও গভীর বেদনার।’

তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত ১৩ নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘মুরাদনগরের জনগণ এই অন্যায়ের জবাব দেবে।’ এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নাছির উদ্দীন নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন: নাছির

আপডেট সময় ০৩:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫