ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন।

সরকার ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্ক পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে তার সম্মানে একটি বড় পরিসরের নাগরিক সংবর্ধনারও প্রস্তুতি চলছে।

জাতিসংঘের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো সফর করবেন। সেখানে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফেরার কথা রয়েছে। পুরো যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে প্রায় চার দশক পর জাতিসংঘ সদর দপ্তরে একই সময়ে বাংলাদেশের একজন সরকারপ্রধান এবং একজন বাংলাদেশি সভাপতি দায়িত্ব পালন করবেন, যা কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফর উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্কে তাকে স্বাগত জানাতে বড় পরিসরের নাগরিক সংবর্ধনার আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও সফরের পূর্ণাঙ্গ সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।

সূত্রগুলো বলছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের মূল অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। পাশাপাশি সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর

আপডেট সময় ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬