ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে! দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, ১ মাস ধরে পানি নেই বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস

মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঢাকা, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

English

আর্কাইভ ভিডিও

সার্চ

আরও দেখুন

Journalism & News Industry

Travel Guides & Travelogues

History

Politics

Geographic Reference

সমগ্র বাংলা মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা মিরন জমদ্দারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, মাদক সেবনের ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে দল থেকে মিরনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। অব্যাহতি পাওয়া মিরন একই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মৃত রশিদ জমদ্দারের ছেলে।

ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও মিরনকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

তথ্যনুযায়, সোমবার (৩ আগস্ট) মিরনের মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখা যায়।

এদিকে অভিযোগের বিষয়ে মিরন জমাদ্দার নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন।

এতে তিনি দাবি করেন, ২০২২ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাকে মাদক সেবন করিয়েছে। তখন ওই ভিডিওটি ধারণ করা হয়। সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল বিএনপি নেতার, দল থেকে অব্যাহতি

আপডেট সময় ১১:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬