ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: শফিকুর রহমান মেহেরপুর র‍্যাব-১২ এর অভিযানে ৬৫২ বোতল ভারতীয় সিরাপসহ যুবক আটক, ১৬ লাখ টাকা জব্দ শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বিদেশি কিউরেটরদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলতে প্রথমবারের মতো পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লেভেল-১ পিচ কিউরেটর প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন জানান, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই সনদভিত্তিক কোর্স চালু করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে মোট ৩০ জন কিউরেটর এই প্রশিক্ষণে অংশ নেবেন। টনি হেমিংয়ের নেতৃত্বে পরিচালিত এ কোর্সে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।

মাজহার উদ্দিন আরও জানান, প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ অংশগ্রহণকারীদের লেভেল-১ সনদ প্রদান করা হবে। বিসিবির আশা, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের দেশীয় পিচ কিউরেটর তৈরি হবে এবং মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস

এবার কিউরেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিসিবি

আপডেট সময় ০১:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬