ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানিয়ে দেশটিকে নিজের ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস।

নেইমারের বন্ধু ও ব্রাজিলপ্রবাসী বাংলাদেশি রবিন মিয়ার শেয়ার করা এক ভিডিও বার্তায় কার্লোস প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলেন। পরে ইংরেজিতে হাসিমুখে বলেন, “Bangladesh is my house. Brazil, Spain, Bangladesh.”

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই লেফটব্যাকের এমন মন্তব্যে উচ্ছ্বসিত হয়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন নয়। বহু বছর ধরেই দেশের অসংখ্য ফুটবলপ্রেমী সেলেসাওদের সমর্থন করে আসছেন। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এর আগে ২০২৬ বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে বলেছিলেন, বাংলাদেশে ব্রাজিলকে সমর্থনের ভিডিও ফুটবলাররা নিজেদের মধ্যেই দেখেন এবং তা তাদের অনুপ্রাণিত করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস

আপডেট সময় ০৪:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬