ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহবায়ক ও ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের। গত ২৬ আগস্ট আমার দেশ পত্রিকার ‘ডাকসু নির্বাচনী ভাবনা’ শিরোনামের একটি টকশোতে আব্দুল কাদের এই কথা বলেন৷ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন তিনি লুকিয়ে থাকা ছাত্রলীগের ভোট পেতে এমন কথা বলছেন৷

ঐ টকশোতে আব্দুল কাদের বলেন, ছাত্রলীগের আপনি হাজার দোষের কথা বলতে পারেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কথা যদি আপনি বলেন নারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিল কিন্তু। শ্রদ্ধার সাথে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। কিন্তু ১৫ জুলাইয়ের যে হামলাটা…. এসময় অনুষ্ঠানের উপস্থাপক বলেন, কিন্তু জুলাইয়ের অভিজ্ঞতা সেটা বলে না।

তখন আব্দুল কাদের বলেন, একটু শেষ করি৷ তখন তিনি দাবি করেন ৫ আগস্টের পর থেকে নিজস্ব মতাদর্শের বাহিরে গেলেই অনলাইনে নারীদেরকে হেনস্তাসহ কটুক্তি করা হচ্ছে। গতকাল বুধবার রাত থেকে আব্দুল কাদেরের এই মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত বিভিন্ন পেজ ও ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে মুখলেস উদ্দিন নামে একজন লিখেছেন, ‘আবদুল কাদের / উবায়দুল কাদেররা কতকিছুই তো বলে। সব ধান্দাবাজি, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যে এরা অনেক কিছুই করতে পারে এবং বলতে পারে।’ মো. জিহাদ উল্লাহ নামে একজন লিখেছেন, ‘আব্দুল কাদের ছাত্রলীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তাদের দায় মুক্তি দিয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

আপডেট সময় ১২:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫