ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৮৬ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এরই মধ্যে দুই দেশই নিজ নিজ ম্যাচ খেলতে প্রস্তুতি নিয়েছে। এদিকে ইনজুরির কারণে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার। অপরদিকে, আর্জেন্টিনার মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি।

এদিকে ব্রাজিল বনাম চিলি ম্যাচটি ৫ই সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ম্যাচটি মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তার এক ঘণ্টা আগে (৫টা ৩০ মিনিটে) বুয়েনস এইরেসে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে মেসির আর্জেন্টিনা।

ব্রাজিল বনাম চিলি এবং আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার ম্যাচটি বাংলাদেশ কিংবা উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে সমর্থকরা এই দুইটি ম্যাচই বিইন স্পোর্টস, ফক্স স্পোর্টস কিংবা গ্লোবো চ্যানেলে দেখতে পাবে। এছাড়াও, ফেসবুক ও নির্দিষ্ট কিছু অ্যাপ দিয়ে ম্যাচ দুইটি উপভোগ করতে পারবে দর্শকরা। ‘Sportzfy’ অ্যাপটিতে দেখা ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দুইটি।

কার্লো আনচেলত্তির ব্রাজিল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। ১৬ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ভেনিজুয়েলার ধরাছোঁয়ার বাইরে থাকায় আনচেলত্তি এই ম্যাচটিকে তার স্কোয়াডের সাথে পরীক্ষা-নিরীক্ষা এবং খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়ানোর সুযোগ হিসেবে দেখতে পারেন।

এদিকে আর্জেন্টিনার ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব ফেলবে না। কারণ, অনেক আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে মেসির দল। তবে এই ম্যাচটি মেসির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার মাটিতে হতে পারে এটি মেসির শেষ ম্যাচ। যার কারণে এই ম্যাচটি মেসির পরিবারের সকলে মাঠে বসেই দেখবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

আপডেট সময় ০৩:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫