ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া এক যুবকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, কয়েক মাস আগে জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদে বলেছিলেন, কেউ প্রধানমন্ত্রী ও তার পরিবারকে গালিগালাজ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।

পুলিশ হেফাজতে নেওয়া যুবকের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, তিনি প্রধানমন্ত্রীর মা-বাবাকে নিয়ে ‘বিশ্রী, অশ্লীল ও কদর্য ভাষায়’ মন্তব্য করেছেন। এ ধরনের ঘটনার প্রতিকার না হলে তা সমাজে ‘ব্যাধির মতো’ ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের বিষয়ে রাশেদ খান বলেন, কারও বিল নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগের নির্দেশনা রয়েছে। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে বিলে অসামঞ্জস্য দেখা দিলেও তার জন্য প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের সদস্যদের গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সামাজিক ও রাষ্ট্রীয় ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জরুরি। একই সঙ্গে সাইবার অপরাধ ও অনলাইনে অশালীন আচরণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পোস্টে বর্তমান সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন রাশেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ ঝাড়া যুবককে নিয়ে যা বললেন রাশেদ খান

আপডেট সময় ১২:০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬