ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে’র সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। অভিযোগ, ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।

সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬