কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ‘কসমেটিকা ঢাকা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রদর্শনীতে ১৬টি দেশের প্রসাধনী ব্র্যান্ড, স্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
শামা ওবায়েদ বলেন, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, নিরাপদ কাঁচামাল এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে কসমেটিকস শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
এতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কূটনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশে উৎপাদিত সার্টিফায়েড হারবাল উপাদানের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট 

























