ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান বিসিবির নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব হারানোর বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

মিজানুর রহমান বলেন, ‘ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।’

বিসিবি নির্বাচন শেষ হওয়ার পর নতুন কমিটি কবে গঠিত হবে তা ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এর প্রভাবে ফরচুন বরিশাল ইতোমধ্যেই বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

মিজানুর রহমান আরও জানান, ‘যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।’বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল সমঝোতা হয়নি, বিসিবি নির্বাচন যথাসময়েই
এমন পরিস্থিতিতে বরিশালের শিরোপাধারী দলের হ্যাটট্রিক স্বপ্নও ধাক্কা খেতে পারে। গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল। তবে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এখনো কোনো আলোচনা হয়নি।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ না নেয়ায় নতুন কমিটিতে থাকছেন না। তাই ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ—সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বরিশাল কর্ণধারের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না। ফলে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

বিপিএল থেকে সরে দাঁড়াতে পারে ফরচুন বরিশাল

আপডেট সময় ০৬:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫