ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

শেষ সময়ের গোলে লিভারপুলের হারে শীর্ষে আর্সেনাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ক্রিস্টাল প্যালেসের পর এবার চেলসির বিপক্ষেও হারলো লিভারপুল। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ এস্তোভাওয়ের শেষ সময়ের গোলে শীর্ষস্থানও হারাল অলরেডরা। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় তুলে তাদের জায়গা দখলে নিলো আর্সেনাল।
শেষ দুই ম্যাচে লিভারপুলের হারে টেবিল সিংহাসন দখলে নিয়েছে আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৪ অক্টোবর) চেলসির বিপক্ষে লিভারপুলের ২-১ হারের দিনে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে গানাররা।

গত সপ্তাহেও আর্সেনালের তুলনায় ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২-১ ব্যবধানে হারার পর গতকাল চেলসির বিপক্ষেও হারে তাদের পেছনে ফেলল আর্সেনাল। অন্যদিকে ওয়েস্ট হ্যামের আগের ম্যাচে নিউক্যাসলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল গানাররা।

ফলে টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাওয়া হলো না অলরেডদের। চেলসির বিপক্ষে তাদের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পুরো ম্যাচে বল দখলে একটু এগিয়ে থাকা চেলসি গোলের জন্য ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। অন্যদিকে ১২ শটের মাত্র ২টি ছিল লক্ষ্যে রাখে আর্না স্লটের শিষ্যরা।

ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। মাঝমাঠে মালো গিস্তোর পাস ধরে এগিয়ে যান মইসেস কাইসেদো। লিভারপুলের খেলোয়াড়রা বুঝে ওঠার আগেই বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি।

আরও পড়ুন: মাউন্ট-সেসকোর গোলে জয়ে ফিরলো ম্যান ইউনাইটেড

প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লিভারপুল বিরতির পর গা ঝাড়া দিয়ে ওঠে। ৬৩তম মিনিটে সমতায় ফেরে তারা। ডান দিকের বাইলাইনের কাছ থেকে দমিনিক সোবোসলাইয়ের ক্রসে ফ্লিক করেন ইসাক আর ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান কোডি গাকপো। বাকি সময়ে দুই দলের সামনেই সুযোগ আসছিল একের পর এক, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় গোলের দেখা আর মিলছিল না। শেষমেশ যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সফল হয় চেলসি। বক্সের ভেতর বাঁ দিক থেকে পাস দেন মার্ক কুকুরেয়া, ছুটে গিয়ে দূরের পোস্টে স্লাইডে জালে পাঠান ৭৫তম মিনিটে মাঠে নামা এস্তেভাও। তাতে বাঁধভাঙা উল্লাসে মাতে স্টামফোর্ড ব্রিজ। হতাশা নিয়ে মাঠ ছাড়ে সালাহ-ইসাকরা।

অন্যদিকে আর্সেনালের হয়ে কোচ মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচে দারুণ জয় উপহার দেন শিষ্যরা। আসরে পঞ্চম জয়ের পথে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২১টি শট নেয় আর্সেনাল, যার ৫টি লক্ষ্যে রাখতে পারে তারা।

৩৮তম মিনিটে দলকে প্রথম সাফল্যটি এনে দেন ডেকলান রাইস। এজের শট গোলরক্ষক ফেরানোর পর বল চলে যায় ডি-বক্সেই অরক্ষিত রাইসের পায়ে। জোরালো শটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ মিডফিল্ডার। এরপর ৬৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ডি-বক্সে ঢুকেই ইউরিয়েন টিম্বার ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় আর্সেনাল। বাকি সময়ে উল্লেখযোগ্য আর কোনো আক্রমণ শাণাতে পারেনি দুদল। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানার শিবির।
লিভারপুল শিবিরে বড় ধাক্কা, কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন অ্যালিসন এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে উঠেছে আর্সনাল। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে লিভারপুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

শেষ সময়ের গোলে লিভারপুলের হারে শীর্ষে আর্সেনাল

আপডেট সময় ১১:১৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫