ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। বৃহস্পতিবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে 그의 মনোনয়ন নিশ্চিত করা হয়।

প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া মনোনয়ন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। নবীগঞ্জ-বাহুবলের শিক্ষার উন্নয়নই আমার মূল লক্ষ্য। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিকমানের শিক্ষিত জনশক্তি গড়ে তুলতে চাই।”

এ আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া ছিলেন সবচেয়ে আলোচনায়। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিসও জোরালো মাঠপর্যায়ের প্রচারণায় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানের পর থেকেই তার মনোনয়ন পাওয়া নিশ্চিত বলে আলোচনা বাড়তে থাকে। শেষপর্যন্ত তার মনোনয়ন নিশ্চিত হওয়ায় মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েন শেখ সুজাত মিয়াসহ অন্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমার্ধে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলের লিড নিল যুক্তরাষ্ট্র

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া

আপডেট সময় ০৬:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫