ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

ভারতের বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

এ বিষয়টিকে ভারতের বর্বরতা আখ্যা দিয়ে এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে নেতারা বলেন, হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন এবং পৃথিবীর ইতিহাসে ভারত নিজেদের আবার নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে প্রমাণ করেছে। এর প্রতিবাদে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, যাবে না।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

ভারতের বর্বরতার প্রতিবাদে আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় ০৯:২৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫