ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন ইমরান খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বোন ড. উজমা খানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মুনিরকে “মানসিক ভারসাম্যহীন” বলে আখ্যা দিয়েছেন। ড. উজমা সাক্ষাতের পরদিন বুধবার এক্স-এ (টুইটার) পোস্ট করে এসব মন্তব্য প্রকাশ করেন।

ইমরান খানের অভিযোগ, সেনাপ্রধান অসীম মুনিরের নীতিই পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এবং দেশজুড়ে সন্ত্রাসবাদ আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাঁর দাবি—মুনিরের পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রতি কোনো গুরুত্ব নেই; বরং পশ্চিমাদের খুশি করতেই তিনি নানা সিদ্ধান্ত নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ‘মুজাহিদ’ হিসেবে প্রতিষ্ঠা করতে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছেন বলেও অভিযোগ করেন ইমরান।

তিনি বলেন, “মুনির প্রথমে আফগানদের হুমকি দেন, এরপর আফগান শরণার্থীদের বহিষ্কার ও ড্রোন হামলার নির্দেশ দেন, যার ফলেই সন্ত্রাসবাদের নতুন করে উত্থান ঘটছে।”

সেনাপ্রধানকে ‘নৈতিকভাবে দেউলিয়া’ বলে আখ্যা দিয়ে ইমরান খান দাবি করেন, এসব কর্মকাণ্ড পাকিস্তানের সংবিধান ও আইনব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। তাঁর আরও অভিযোগ, মুনিরের নির্দেশেই তাঁকে এবং তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

ইমরান আরও জানান, “গত চার সপ্তাহ ধরে আমাকে একাকী সেলে বন্দি রাখা হয়েছে। কারও সঙ্গে কথা বলার অনুমতি নেই। জেল ম্যানুয়ালে নিশ্চিত করা মৌলিক সুবিধাগুলোর বেশিরভাগই কেড়ে নেওয়া হয়েছে।” আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সূত্র: দ্য ট্রিবিউন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল

সেনাপ্রধান অসীম মুনিরকে ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন ইমরান খান

আপডেট সময় ১১:৫৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫