ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা: সেই পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন আধুনিক নগরায়ণে বদলে যাচ্ছে পবিত্র মক্কা এবার হরমুজ প্রণালি থেকে পিছু হটেছে মার্কিন যুদ্ধজাহাজ মেসির বিদায়, রোমেরোকে আর্জেন্টিনার নতুন অধিনায়ক ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার: চিফ হুইপ সরকারের উদ্যোগে কোটি মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন, যা আছে তা দিয়েই রোবট বানাচ্ছে গাজার তরুণরা

জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়: ছাত্রশিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই শুধু একটি স্মৃতিময় সময় নয়—এটি এ দেশের মানুষকে ন্যায় ও প্রতিবাদের আদর্শে উজ্জীবিত করার এক শক্তিশালী প্রেরণা। জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হয়। প্রয়োজন হলে জীবন দিয়েও কোনো জালিম ও অন্যায়কারীর কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে এই জুলাই। জুলাই এই জমিনে আদর্শিক জাগরণ তৈরি করে দিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমাদের শত শত ভাই-বোন জীবন দিয়েছেন। আবু সাঈদ কেন জীবন দিল, মুগ্ধরা কেন জীবন দিল—এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে রেখে দিতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের ওপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই দায়িত্বের নাম ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সংগ্রাম অব্যাহত রাখা।

শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ভালো ফলাফল অর্জন করা। তবে শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই দায়িত্ব শেষ হয় না। নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন আলোকিত মানুষ হিসেবে তৈরি হতে পারলেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার ও সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি সরকার হাশেমুজ্জামানসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয়: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০২:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫