ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি

অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রিত আলী আহসান জুনায়েদ ও সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ২০২৪ সালের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার। এই সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন একাধিক বাংলাদেশি তরুণ রাজনৈতিক নেতা ও সংগঠক।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খান

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে—কোটা সংস্কার আন্দোলন ও সাম্প্রতিক ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে তাদের নেতৃত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে

ডাকসু ভিপি সাদিক কায়েম নিশ্চিত করেছেন যে “আলাদা আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেছে। সবাই বসে আলোচনা করলে পূর্ণ তালিকা জানা যাবে।”

আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতও এক ফেসবুক পোস্টে জানিয়েছেন—হাসনাত ও সাদিকের পাশাপাশি জুলাইয়ের আরেক পরিচিত মুখ আলী আহসান জুনায়েদও আমন্ত্রণ পেয়েছেন।

সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি আমন্ত্রিতরা অক্সফোর্ডের ছাত্র-গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। পুরো সফরের সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনা করবে অক্সফোর্ড ইউনিয়ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রিত আলী আহসান জুনায়েদ ও সাদিক কায়েম

আপডেট সময় ০৭:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫