ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের বড় অংশ বিএনপিকে ভোট দিতে আগ্রহী—এমন তথ্য উঠে এসেছে এক জনমত জরিপে। জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।
বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এ জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়।
জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম উল্লেখ করেন। ১৯ শতাংশ জানান, তারা জামায়াতে ইসলামিকে ভোট দেবেন। এনসিপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ২ দশমিক ৬ শতাংশ। অন্যান্য দলকে ভোট দিতে চান ৫ শতাংশ, আর ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।
‘কোন দল সরকার গঠন করবে’—এমন প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন, বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশের মতে জামায়াতে ইসলামী সরকার গঠনের সম্ভাবনা রাখে। এক শতাংশের বেশি উত্তরদাতা এনসিপির সরকার গঠনের সম্ভাবনার কথা বলেন।
‘আগামী নির্বাচনে কে জিতবে’—এই প্রশ্নে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হতে পারে। এনসিপির জয়ের সম্ভাবনা দেখেছেন ১ দশমিক ৭ শতাংশ, আর এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির নাম উল্লেখ করেছেন।
এ ছাড়া ‘গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল’—এই প্রশ্নের উত্তরে ৩৫ শতাংশ মানুষ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।
ঢাকা
,
শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ
নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ
কেরোসিন তেল কি অপবিত্র
মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে
বাংলাদেশ সীমান্তে কেন সাপ-কুমির ছাড়তে চায় ভারত
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়: ইএএসডি এই জরিপ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ৭৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস

















