ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

বিশ্বকাপে হ্যাটট্রিকের পরও চোখে জল মেসির, জানালেন আবেগঘন কারণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিশ্বচ্যাম্পিয়ন তকমা ধরে রাখার মিশনে ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর পথে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচে গোলের উল্লাসের মাঝেও তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। ম্যাচের পঞ্চম মিনিটে তার করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। তবে হতাশ না হয়ে আক্রমণ অব্যাহত রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

গোলের পর যখন সতীর্থ ও সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন, তখন টেলিভিশন ক্যামেরায় মেসিকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। তার চোখে জল ধরা পড়ে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলতে গিয়ে মেসি জানান, তার কান্নার কারণ ফুটবল নয়। তিনি বলেন, “আমি কেন কেঁদেছি, এটা ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। আমি কঠিন কিছু দিন পার করেছি। তবে আমি পুরো দল এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে অনেক শক্তি দিয়েছে, যাতে আমি এই সময়টা পার করতে পারি।”

এদিন ব্যক্তিগতভাবেও একটি বড় অপূর্ণতা ঘুচিয়েছেন মেসি। ক্যারিয়ারে অসংখ্য শিরোপা ও রেকর্ড জয়ের পরও বিশ্বকাপে কখনও হ্যাটট্রিক করতে পারেননি তিনি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে সেই আক্ষেপও দূর করলেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু হ্যাটট্রিকই নয়, এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষস্থানেও উঠে এসেছেন মেসি। পাশাপাশি দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এতদিন এই অনন্য রেকর্ডের একমাত্র মালিক ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই তালিকায় নিজের নামও যুক্ত করলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

বিশ্বকাপে হ্যাটট্রিকের পরও চোখে জল মেসির, জানালেন আবেগঘন কারণ

আপডেট সময় ০১:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬