ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিফর্মে থাকাকালীন নির্বাচনে কোনও পক্ষপাতিত্ব করা যাবে না: বিমানবাহিনী প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ইউনিফর্মে থাকাকালীন কোনো ধরনের পক্ষপাতিত্ব করতে পারবেন না বলে জানিয়েছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আরও বলেন, কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটা যেনো কোনোভাবেই প্রকাশ না পায়। 

আজ  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিএএফ ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিংএ এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, আসন্ন নির্বাচন নিরবিচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী। নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। ঘাটিতে অবস্থানরতদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে।

তিনি জানান, এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী। নির্বাচনে বিমানবাহিনীর ৩ হাজার ৭শ ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনিফর্মে থাকাকালীন নির্বাচনে কোনও পক্ষপাতিত্ব করা যাবে না: বিমানবাহিনী প্রধান

আপডেট সময় ১২:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬