ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ স্মার্টফোনের মতো চার্জ লাগবে ২০২৬ বিশ্বকাপ বলে ! ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

এবার যুদ্ধের পরিস্থিতিতে ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া জানান, হরমুজ প্রণালিতে ইরানের নৌযান চলাচল সীমিত করা ও নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার রয়েছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি। 

তিনি বলেন, এমনভাবে ইরানের ওপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হয়েছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। নেবেনজিয়া আরও বলেন, ‘যুদ্ধের সময় কোনও উপকূলীয় রাষ্ট্র যদি আক্রমণের শিকার হয়, তাহলে নিরাপত্তার স্বার্থে সে তার আঞ্চলিক জলসীমায় নৌ চলাচল সীমিত করতে পারে।

তিনি পশ্চিমা দেশগুলোর আচরণকে জলদস্যুতার সঙ্গে তুলনা করেন এবং কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় ইউরোপীয় দেশগুলোর সমর্থনের সমালোচনা করেন।

তার ভাষায়, জলদস্যুরা যেমন কালো পতাকা তুলে তাদের উপস্থিতি জানান দেয়, পশ্চিমা দেশগুলো তেমন না করে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে তাদের আইনবহির্ভূত কর্মকাণ্ড ঢাকার চেষ্টা করছে। সূত্র: আল জাজিরা  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে: রাশিয়া

আপডেট সময় ০৫:৩৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬