ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাপানে গেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান রাত ১২টার মধ্যে কখন, কোন জেলায় আঘাত হানবে কালবৈশাখী সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরুতেই শাহজালালের মাজার জিয়ারত তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকা বারের নির্বাচন: বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি জামিনে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৮ সদস্য ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি

মিথ্যা দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এবার সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ (বুধবার) তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।তিনি আরও লেখেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘‘সেফ এক্সিট’’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।

পোস্টের শেষে এই সংসদ সদস্য লেখেন, ‘মিথ্যা, অপপ্রচার, এতশত মিডিয়া ট্রায়ালউৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ্যে এনেছেন। গতকাল বুধবার নিজের এবং বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাপানে গেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

মিথ্যা দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে, প্রমাণিত আর হবে না: হাসনাত

আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬