ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

গরুর হাটে গিয়ে বেকায়দায় ডা. সাবরিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১০৮৫ বার পড়া হয়েছে

দেশের আলোচিত-সমালোচিত নাম ডাক্তার সাবরিনা। পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তা-ই নয়, শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়।

এদিকে সাবরিনা ট্রেন্ডিং বিষয়গুলোকে মাথায় রেখেই ভাইরাল হওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে সহায়তা নেন কন্টেন্ট ক্রিয়েটরদের। তিনি কোথাও যাবেন, ফোন করে জানিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটরদের। ফলে সাবরিনা যেখানেই যান, এই কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে হাজির হন। তবে গরুর হাটে গিয়ে সাবরিনার অভিজ্ঞতা ভালো হলো না। রীতিমতো হেনস্থার কবলে পড়েছিলেন এই চিকিৎসক। ডা. সাবরিনাকে দেখা গেল একটি গরুর হাটে। সেখানে তিনি গরু দেখছিলেন।

এসময় কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নানা প্রশ্ন করছিলেন, তিনি সেসবের উত্তর দিচ্ছিলেন। একটি কালো রঙের বড় গরু দেখতে পান, সে গরুর ব্যাপারির সঙ্গে আলোচনা শুরু করেন। এ সময় তিনি বলে ওঠেন আমার নানি বাড়ির এলাকার গরু এটি।
তিনি উট কিনতে গিয়েছেন কি না, মামুন, লায়লা নামের গরু কিনতে গিয়েছেন কি না, এসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কন্টেন্ট ক্রিয়েটররাও অনবরত প্রশ্নোত্তর পর্ব চালাতে গিয়ে গরুর ব্যাপারীরা বেকায়দায় পড়েন।

গরুগুলো অস্থির হয়ে যাচ্ছিল। এসময় ব্যাপারীরা তাকে সরিয়ে দিতে ধরলে ডা. সাবরিনা বেকায়দায় পড়ে যান, রীতিমতো হেনস্থার কবলে পড়েন। পড়ে স্বেচ্ছাসেবীরা তাকে সেখান থেকে বের করে আনেন। সম্প্রতি নাটকেও অভিনয় করেছেন ডা. সাবরিনা। ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর রাজনীতিতে নাম লেখান সাবরিনা।

করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের প্রতারণার অভিযোগে বেশ আলোচিত ছিলেন ডা. সাবরিনা। মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার তালিকায় ছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নাম। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছিল। সেই মামলায় জেলও খেটেছেন ডা. সাবরিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

গরুর হাটে গিয়ে বেকায়দায় ডা. সাবরিনা

আপডেট সময় ১২:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫