ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম লিফটে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলা নিয়ে কথা-কাটাকাটি, পরে তুমুল মারামারি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরে শুক্রবার ঈদুল আজহা, প্রস্তুত সাদ্রা দরবার শরিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী শুক্রবার (৭ জুন) ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে। বৃহস্পতিবার (৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।

তিনি জানান, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করেন তারা। ঈদ উপলক্ষে কোরবানির প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার গল্লাক, সোনাচোঁ, মুন্সিরহাট, কাইতাড়া এবং মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাঁচানীসহ বিভিন্ন গ্রামে শুক্রবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়াও স্থানীয় বিভিন্ন মাঠে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত আদায় করা হবে।

উল্লেখ্য, মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এ ধারা শুরু করেন। তার অনুসারীরা শুধু চাঁদপুর নয়, দেশের অন্যান্য জেলাতেও একই পদ্ধতিতে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরে শুক্রবার ঈদুল আজহা, প্রস্তুত সাদ্রা দরবার শরিফ

আপডেট সময় ১১:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫