ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে পটুয়াখালীতে দেখা দিয়েছে ভিন্নধর্মী এক আয়োজন। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে সমর্থকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান।

পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালের চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য ভিজিট ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে সাধারণত ৬০০ টাকা ভিজিট ফি হলেও বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার জার্সি পরে এলে রোগীদের দিতে হবে মাত্র ৩০০ টাকা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ডা. হাবিবুর রহমান। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ফুটবলপ্রেমীরা বিষয়টিকে বিশ্বকাপের আনন্দঘন আবহকে আরও প্রাণবন্ত করে তোলার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেশথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারে ব্যথা ব্যবস্থাপনা (পেইন ম্যানেজমেন্ট) বিষয়ে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য, ব্যবসা প্রতিষ্ঠান বা রেস্টুরেন্টে ছাড়ের ঘোষণা নতুন কিছু নয়, তবে কোনো চিকিৎসকের পক্ষ থেকে ফুটবলপ্রেমীদের জন্য এমন বিশেষ অফার সত্যিই বিরল। তাদের মতে, এই উদ্যোগ পটুয়াখালীতে বিশ্বকাপের উন্মাদনাকে নতুন মাত্রা দিয়েছে।

তবে ফুটবলকে ঘিরে ডা. হাবিবুর রহমানের এমন আয়োজন এবারই প্রথম নয়। ২০২২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার খেলা উপলক্ষে সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে বড় ভোজের আয়োজন করেছিলেন তিনি, যা সে সময়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

নিজের উদ্যোগের বিষয়ে ডা. হাবিবুর রহমান বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের অন্ধ সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দ সবার সঙ্গে ভিন্নভাবে ভাগাভাগি করার চিন্তা থেকেই এ উদ্যোগ নিয়েছি। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ উদযাপনের অংশ।”

তিনি আরও জানান, এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি শুভেচ্ছা উপহার মাত্র। অন্য কোনো দলের সমর্থক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। বরং বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাই তার মূল উদ্দেশ্য।

বিশ্বকাপের উত্তাপ মাঠে গড়ানোর আগেই পটুয়াখালীতে এই অভিনব ঘোষণা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, চিকিৎসা আর ফুটবল—দুটি ভিন্ন জগতকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপের আনন্দকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এই চিকিৎসক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

আপডেট সময় ১২:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬