ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয় ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায়

মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে, তার নতুন এক সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা। গবেষকদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের ১৭টি অঞ্চল পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। উদ্বেগের বিষয়, সেই তালিকায় রয়েছে বাংলাদেশও।

ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসির তথ্য অনুযায়ী, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩২ থেকে ৮৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নিচু দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় অঞ্চলগুলো।

বিশ্বের সর্বনিম্ন উচ্চতার দেশ মালদ্বীপে ২০৫০ সালের মধ্যেই অধিকাংশ দ্বীপ বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে। একইভাবে টুভালু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ ও সলোমন দ্বীপপুঞ্জের অনেক এলাকা ইতোমধ্যে প্লাবনের হুমকিতে রয়েছে।

বাংলাদেশের জন্যও চিত্রটি উদ্বেগজনক। গবেষণা বলছে, শতাব্দীর শেষ নাগাদ দেশের প্রায় ১৭ শতাংশ ভূখণ্ড সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে। এতে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে প্রায় ২ কোটি মানুষ। লবণাক্ততার বিস্তার, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং কৃষিজমির ক্ষতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশগুলোরও অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল ঝুঁকিতে রয়েছে। ইতালির ঐতিহাসিক শহর ভেনিস ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিয়ামি দীর্ঘমেয়াদি বন্যার ঝুঁকিতে, আর নেদারল্যান্ডসের বিশাল অংশ এখনো সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত।

গবেষকদের সতর্কবার্তা, এসব অঞ্চল হারিয়ে গেলে শুধু মানচিত্রই বদলাবে না; বদলে যাবে পৃথিবীর জীববৈচিত্র্য, অর্থনীতি এবং লাখো মানুষের জীবন-জীবিকা। তাই জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও

মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা

আপডেট সময় ০৩:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬